ঢাকা
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
প্রকাশিত : জুলাই ১৮, ২০২৬
আপডেট: জুলাই ১৮, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৮, ২০২৬

কাতার বিশ্বকাপে সৌদি-আর্জেন্টিনা ম্যাচ পরিচালনাকারী ভিনচিচই এবারের ফাইনালের রেফারি

২০২৬ ফিফা বিশ্বকাপে আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

শুক্রবার (১৭ জুলাই) ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে ফিফা।

ফিফার ঘোষণায় জানানো হয়েছে, ভিনচিচের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তাঁরই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। এছাড়া চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মোহাম্মদ আলকালাফ।

আবার এই স্লাভকো ভিনচিচের সঙ্গে আর্জেন্টিনার রয়েছে এক বিশেষ স্মৃতি। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে রেফারির দায়িত্বে ছিলেন তিনিই। সেই ম্যাচে লিওনেল মেসির দল ২-১ গোলে হেরে যায়, ভেঙে যায় তাদের টানা ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড। এখন পর্যন্ত সেটিই বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বশেষ হার।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে ইউরোপীয় ফুটবলে অন্যতম নির্ভরযোগ্য ম্যাচ অফিসিয়াল হিসেবে পরিচিত ভিনচিচ। বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া তার ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতিগুলোর একটি।

এদিকে, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। সেই কারণে ফাইনালের রেফারি নিয়োগও বিশেষভাবে আলোচনায় এসেছে।

তবে, সব বিতর্ক ছাপিয়ে রোববারের ফাইনালে ভিনচিচ ও তার দলকে নিরপেক্ষ ও নিখুঁতভাবে ম্যাচ পরিচালনার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে ফুটবলপ্রেমীদের অপেক্ষা লিওনেল মেসি ও লামিন ইয়ামালের বহুল প্রতীক্ষিত প্রথম আনুষ্ঠানিক লড়াই দেখার।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram