ঢাকা
প্রকাশিত : October 16, 2026
আপডেট: October 16, 2026
প্রকাশিত : October 16, 2026

নড়াইলে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মোটরসাইকেল চাপায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। নিহত মুক্তা রানী বিশ্বাস নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলশেখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী।

শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে নড়াইল সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনে গোবরা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হন রং মিস্ত্রীর সহকারী শ্রমিক মুক্তা রানী। তিনি সহকর্মী নির্মল সরদারের মোটরসাইকেলে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তারা সড়কে সজোরে ছিটকে পড়েন। মুক্তারানী বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন তার সহকর্মী নির্মল সরদার।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তারানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার এ ঘটনায় কোন অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় বেপরোয়া গতির যে মোটরসাইকেলটি তাদের ধাক্কা দিয়েছিল তাদের সঙ্গে মোটা অংকের টাকায় নিহত মুক্তা রানীর পরিবার আপোষ করেছেন। যে কারণে তারা পুলিশে অভিযোগ করতে নারাজ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram