ঢাকা
প্রকাশিত : September 8, 2026
আপডেট: September 8, 2026
প্রকাশিত : September 8, 2026

পাকিস্তানে সাফ গেমসে খেলতে রাজি ভারত, খবর গণমাধ্যমের

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন সাফ গেমসে অংশ নেবে ভারত। এমন খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল পাকিস্তানের তিন শহর ইসলামাবাদ, লাহোর ও পেশাওয়ারে হবে এবারের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।

গণমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব খালিদ মেহমুদের দাবি, সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে ভারত। সেখানে তারা আসন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছে।

মোট ২৮টি ডিসিপ্লিনে লড়বেন প্রতিযোগিরা। ইসলামাবাদে হবে স্কোয়াশ, টেনিস ও মার্শাল আর্টসহ ১৫টি ডিসিপ্লিন। ক্রিকেট, হকিসহ ১০টি ডিসিপ্লিন হবে লাহোরে। আর পেশাওয়ারে হবে বাকি তিন ডিসিপ্লিন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram