ঢাকা
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০১
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬
আপডেট: মার্চ ৫, ২০২৬
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ নেয়া সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন নলছিটি পৌরসভার ৯নং ওয়ার্ডের শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার সকালে নলছিটি পৌরসভার শংকরপাশা পোলেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও প্রতক্ষ্যদর্শীরা জানান, শংকরপাশা গ্রামের বেল্লাল হোসেনের সাথে প্রতিবেশী মিলন ও তার ভাই মিরাজ এর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বিগতদিনে উভয়পক্ষের মধ্যে একাধিকবার হামলা ও জখমের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় গত দুইদিন আগে বিদ্যুৎ সংযোগ নেয়া সংক্রান্ত বিরোধে মিলনের বিরুদ্ধে বেল্লালের বসতঘরে হামলার অভিযোগ এনে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেন প্রতিপক্ষ। অভিযোগের তদন্তে পুলিশ গতকাল বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করলে মিলন আত্মপোগনে চলে যান। পরদিন বৃহস্পতিবার সকালে মিলন স্থানীয় পোলেরহাট বাজারে যাবার পথে প্রতিপক্ষ গ্রুপের কিছু লোকজন গতিরোধ করলে উভয়পক্ষের মারপিট শুরু হয়। এতে দুইজন আহত হয় এবং মিলন দৌড়ে পালানোর চেষ্টা করে সেখান থেকে তাঁকে টেনে ধরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। একপর্যায়ে তিনি অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকরা বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানিয়েছেন, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করেছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram