ঢাকা
প্রকাশিত : October 12, 2026
আপডেট: October 12, 2026
প্রকাশিত : October 12, 2026

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই ভাই আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দেশে তৈরি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, দুটি শটগানের কার্তুজসহ রোহিঙ্গা দুই ভাইকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (১২ অক্টোবর) ভোরে উখিয়ার ২ নম্বর (ওয়েস্ট) রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ওই ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মো. ফয়সাল (২১) ও তার বড় ভাই রবিউল আলম (২৩)।

এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দুই ভাইয়ের নিজস্ব বসতঘরে (শেল্টার) তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে দেশে তৈরি দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের আটক করে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ এপিবিএন হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পে যেকোনো ধরনের অপরাধ দমনে এপিবিএন সদস্যরা সর্বোচ্চ তৎপর রয়েছেন। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram