ঢাকা
প্রকাশিত : July 26, 2026
আপডেট: July 26, 2026
প্রকাশিত : July 26, 2026

বিশ্বকাপের পর প্রথমবারের মতো জনসমক্ষে মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল লিওনেল মেসিকে। নিজ শহর রোসারিওতে দেশটির চতুর্থ স্তরের ক্লাব লিওনেস দে রোসারিওর ম্যাচ দেখতে যান তিনি। ক্লাবটির সভাপতি মেসির বড় ভাই মাতিয়াস মেসি।

মূলত, ২০১৫ সালে মেসির পরিবার লিওনেস দে রোসারিও ক্লাবটি প্রতিষ্ঠা করে। বর্তমানে দলটি আর্জেন্টিনার ফুটবলের চতুর্থ স্তরের লিগ প্রিমেরা সি’তে খেলছে।

ফাইনাল হারের পর আর্জেন্টিনা দলের একটি অংশ কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে রাজধানী বুয়েনোস আইরেসে পৌঁছায়। সেখানে হাজারও সমর্থক তাদের স্বাগত জানান। তবে মেসি দলের সঙ্গে সেখানে যাননি; তিনি সরাসরি রোসারিওতে ফিরে যান।

জানা গেছে, ছুটি শেষে মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। তবে এখনও জানা যায়নি, তিনি কবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে ফিরবেন। এরই মধ্যে ইন্টার মিয়ামি মেজর লিগ সকার (এমএলএস)-এর নতুন মৌসুমের খেলা শুরু করেছে। তবে ক্লাবটি মেসিকে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে যতটা সময় প্রয়োজন, ততটাই দিতে প্রস্তুত।

প্রসঙ্গত, ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায় পুরোপুরি নীরব ছিলেন মেসি। ম্যাচ শেষে তিনি মাত্র একটি পোস্ট করেন। এমনকি সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনায় ফেরার ফ্লাইটেও ছিলেন না, যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে নিজ শহর রোজারিওতে পৌঁছাতে দেখা যায়।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram