ঢাকা
প্রকাশিত : August 24, 2026
আপডেট: August 24, 2026
প্রকাশিত : August 24, 2026

হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজে ফি আরোপের খসড়া আইন অনুমোদন ইরানের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি আরোপ সংক্রান্ত খসড়া আইন অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি। খবর আনাদোলু এজেন্সির।

রোববার (২৩ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জলপথটির কৌশলগত নিরাপত্তা নিশ্চিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, কমিটির মুখপাত্র হাসান কাশকাভি বলেন, আগের বৈঠকে আলোচনা স্থগিত থাকার পর সদস্যরা খসড়া আইনের তৃতীয় ধারা অনুমোদন করেন।

এই ধারায় হরমুজ প্রণালিতে নৌ চলাচল, পরিবেশগত সেবা, বিশেষ ক্ষেত্রে জ্বালানি সরবরাহ, বিমা, নিরাপত্তা ও অন্যান্য সেবার জন্য ফি নেওয়ার কথা বলা হয়েছে।

তিনি জানান, অনুমোদিত দেশগুলোর জাহাজ থেকে এসব ফি নেওয়া হবে। ফি ইরানি রিয়াল বা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায় পরিশোধ করা যাবে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় হরমুজ প্রণালি একটি বড় বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবাধ ছিল। উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রফতানির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ফি আরোপের দাবি করছে তেহরান। তবে যুক্তরাষ্ট্র এই দাবি প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram