ঢাকা
প্রকাশিত : August 23, 2026
আপডেট: August 23, 2026
প্রকাশিত : August 23, 2026

পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জসিম মুন্সী পলাতক রয়েছেন।

অভিযুক্ত জসিম মুন্সী চরপরানপুর গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ও পাশাপাশি মুদি দোকান করেন। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ওই দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দুই শিশু আপন দুই বোন। শনিবার দুপুরে তারা জসিম মুন্সীর মুদি দোকানে পাউরুটি কিনতে যায়। এ সময় দোকানে রুটি নেই বলে তাদেরকে দোকানের পাশে বাড়িতে ডেকে নিয়ে যান জসিম। পরে শিশু দুটিকে ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশু দুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে জসিমকে হাতেনাতে আটক করেন। তবে কৌশলে সেখান থেকে জসিম পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram