ঢাকা
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১১
প্রকাশিত : জুন ২৩, ২০২৬
আপডেট: জুন ২৩, ২০২৬
প্রকাশিত : জুন ২৩, ২০২৬

জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

সুইজারল্যান্ডে চলমান দ্বিপাক্ষিক শান্তি আলোচনার ইতিবাচক অগ্রগতির অংশ হিসেবে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন, সরবরাহ ও বিশ্ববাজারে বিক্রির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ৬০ দিনের একটি ‘সাধারণ লাইসেন্স’ জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। আগামী শুক্রবার (২১ আগস্ট) পর্যন্ত এই বিশেষ ছাড় কার্যকর থাকবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নিজের একটি পোস্টে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানান, সুইজারল্যান্ডে দু'পক্ষের মধ্যে চলমান ফলপ্রসূ আলোচনার সূত্র ধরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর বিনিময়ে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ ও উন্মুক্ত চলাচল নিশ্চিত করার এবং তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন প্রশাসনের এই লাইসেন্স জারির ফলে আনুষ্ঠানিকভাবে ও আইনি প্রক্রিয়ায় বিশ্ববাজারে বড় পরিসরে ইরানের তেল রফতানির পথ সুগম হলো।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram