ঢাকা
প্রকাশিত : August 6, 2026
আপডেট: August 6, 2026
প্রকাশিত : August 6, 2026

হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর

১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের ঐতিহাসিক হিরোশিমা শহরে মানব ইতিহাসের প্রথম ভয়াবহ পারমাণবিক বোমা হামলা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সেই ভয়াল ও ট্র্যাজিক হিরোশিমা দিবসের ৮১তম বার্ষিকী। যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের আহ্বানের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জাপান।

১৯৪৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত অতি গোপনীয় 'ম্যানহাটন প্রকল্প'-এর অধীনে তৈরি দুটি পারমাণবিক বোমার মধ্যে প্রথমটি—যার সাংকেতিক নাম ছিল 'দ্য লিটল বয়'—হিরোশিমা শহরের ওপর ফেলে দেওয়া হয়।

আমেরিকান 'বি-২৯' বোমারু বিমান (ইনোল গেই) থেকে বর্ষিত এই একক বোমার আঘাতে তাৎক্ষণিক ও পরবর্তী কয়েক মাসে আনুমানিক ৯০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক।

ভয়াবহ সেই বিস্ফোরণে হিরোশিমা শহরের তৎকালীন মোট জনসংখ্যার আনুমানিক ৩৯ শতাংশ মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যায়। পারমাণবিক তেজস্ক্রিয়তা ও ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো শহর।

দিবসটি উপলক্ষে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে আয়োজিত স্মৃতি তর্পণ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের প্রতি পরমাণু অস্ত্র বিলোপ ও স্থায়ী শান্তির আহ্বান জানানো হয়।

হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার তিন দিন পর, ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে প্লুটোনিয়াম-২৩৯ ভিত্তিক 'ফ্যাট ম্যান' বোমাটি ফেলা হয়েছিল।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram