ঢাকা
প্রকাশিত : August 9, 2026
আপডেট: August 9, 2026
প্রকাশিত : August 9, 2026

ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মো. জহির হোসেন মিজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদর এলাকার পূর্ব কাছিয়াড়া গ্রামে থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা সদরের সিরাজ সুপার মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ে একটি কর্মসূচি পালন করছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালান, কার্যালয় ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে ফরিদগঞ্জ থানার মামলা নং- ১৮/৪০ দায়ের করা হয়। ওই মামলার অভিযুক্ত হিসেবে কৃষক লীগের এই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে সরাসরি থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, গ্রেপ্তারকৃত কৃষকলীগ নেতা মো. জহির হোসেন মিজির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে রবিবার (৯ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram