ঢাকা
প্রকাশিত : August 9, 2026
আপডেট: August 9, 2026
প্রকাশিত : August 9, 2026

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা

মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. জাকির হোসেন (২৮) নামের এক সৌদি প্রবাসী যুবককে বুকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা (কুড়িখাই-মাগুরা) এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত জাকির হোসেন ওই এলাকার শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পাঁচ মাস আগে ছুটিতে বাড়িতে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে জাকির হোসেন বাড়ির পাশের একটি বিল থেকে মাছ ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব থেকে উৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং ধারালো ছুরি দিয়ে সরাসরি বুকের মধ্যে আঘাত করে পালিয়ে যায়। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকিরের পরিবারের সাথে একটি পক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। তাঁদের ধারণা, সেই জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্ত করছে।

​তিনি বলেন, নিহতের পরিবারের বক্তব্য ও প্রাথমিক তদন্তে মনে হচ্ছে জমিসংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানা ঘটতে পারে। ওই পক্ষের সাথে পূর্বেও তাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, তবে তখন থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। আমরা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।​ মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে এবং কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram