ঢাকা
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২৩
প্রকাশিত : জুন ১৪, ২০২৬
আপডেট: জুন ১৪, ২০২৬
প্রকাশিত : জুন ১৪, ২০২৬

আজই হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: ট্রুথ সোশ্যালে ট্রাম্প

দীর্ঘদিন ধরে চলমান তীব্র সংঘাতের অবসান ঘটিয়ে, রোববার (১৪ জুন) মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় জানান, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরপরই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ ‘হরমুজ প্রণালি’ সবার জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে। অতীতের যেকোনো মার্কিন প্রশাসনের চেয়ে বর্তমান প্রশাসনের আমলে ইরানের সাথে ওয়াশিংটনের সম্পর্ক অনেক ভালো দাবি করে ট্রাম্প বলেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। পুরো চুক্তি প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ও সহজভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। তবে একই সাথে তেহরানকে পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, এই আলোচনা সফল না হলে ওয়াশিংটন যেকোনো বিকল্প ও কঠোর পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান মধ্যস্থতা প্রক্রিয়ার অন্যতম প্রধান রূপকার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ঐতিহাসিক এই চুক্তির জন্য একটি টেকসই ‘শান্তি-কাঠামো’র বিষয়ে চূড়ান্তভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দুই দেশের মধ্যে একটি ‘ইলেকট্রনিক চুক্তি’ স্বাক্ষরিত হতে পারে।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের এমন জোরালো দাবির মুখেও কিছুটা সাবধানে পা ফেলছে তেহরান। রোববারই চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয়টি ‘এখনো পুরোপুরি চূড়ান্ত নয়’ বলে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে, কিছু শর্ত নিয়ে এখনো আলোচনা চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram