ঢাকা
প্রকাশিত : April 29, 2026
আপডেট: April 29, 2026
প্রকাশিত : April 29, 2026

ইরানকে বাণিজ্য করিডর খুলে দিলো পাকিস্তান

ইরানের জন্য নতুন বাণিজ্য করিডর খুলে দিয়েছে ইসলামাবাদ। মার্কিন নৌ অবরোধের মধ্যেই তেহরানকে সহায়তায় এ বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সহজ করার লক্ষ্যে পাকিস্তানের মধ্য দিয়ে ইরানগামী পণ্য চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে তৃতীয় দেশ থেকে আমদানি করা পণ্য এখন পাকিস্তানের মধ্য দিয়ে ইরানে পরিবহন করা সম্ভব হবে। খবর বিবিসির।

এই ট্রানজিট ব্যবস্থার জন্য করাচিসহ ছয়টি নির্ধারিত রুট ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। এতে আঞ্চলিক সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাকিস্তান সরকার ঘোষিত ছয়টি বাণিজ্যিক রুট হলো— গাবদ-গোয়াদার, গাবদ-পাসনি-ওরমারা-লিয়ারি-করাচি/পোর্ট কাসিম, তাফতান-দালবান্দিন-খুজদার-করাচি/পোর্ট কাসিম, তাফতান-নোকুন্ডি-দালবান্দিন-কোয়েটা/লাক পাস-খুজদার-বিসমা-নাংগ-পাঞ্জগুর-হোশাব-তুরবাত-গোয়াদার, তাফতান-নোকুন্ডি-দালবান্দিন-কোয়েটা/লাক পাস-খুজদার-লিয়ারি-গোয়াদার এবং গাবদ-গোয়াদার-করাচি/পোর্ট কাসিম।

এদিকে, যুক্তরাষ্টের অবরোধের কারণে গত কয়েকদিনে ইরানগামী তিন হাজারেরও বেশি কন্টেইনার করাচি বন্দরে আটকে পড়ে। নতুন করিডর চালু হলে এই জট দ্রুত নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram