ঢাকা
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২২
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আবু হেনা সাকিল, ‎রাবি প্রতিনিধি: ‎জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে প্রকাশিত আপত্তিকর পোস্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয় তাদের এই কর্মসূচি।

এসময় তারা 'মা বোনদের অপমান, সইবে নারে রাবিয়ান', 'জামাতের বাটপারি, জান্নাতের ঠিকাদারি', 'জামায়াত শিবির ভন্ড, ক্ষমতা লোভে অন্ধ', শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, 'ভাষার মাস চলছে আর সেই মাসে মুনাফিক ডা.শফিকুর রহমান আমাদের মা জাতিকে এমন মন্তব্য করেছে যা আমরা মুখে আনতেও পারতেছি না। ভাষার মাস হ‌ওয়া সত্ত্বেও আমরা বুঝতেছি না, কোন ভাষায় প্রতিবাদ করলে তারা নারীদের সম্মান করবে। আসলে কোন ভাষায় তাদের জবাব দিলে তারা সুস্থ রাজনৈতিক ধারা অনুসারণ করবে আমরা বুঝতেছি না।

‎‎তিনি আর‌ও বলেন, আল্লাহ যে নারী সমাজকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করেছেন, তাদের অসম্মান করে কিভাবে রাজনীতি করছে একটি ধর্ম ব্যবসায়ী সমাজ তা আমরা বার বার দেখছি। নারীদের নিয়ে এরূপ মন্তব্য করার পরে ক্ষমা না চাওয়ার আগে ডা. শফিক এদেশে রাজনীতি করার অধিকার রাখে না।

‎রাবি শাখা ছাত্রদলে সাংগঠনিক সম্পাদক মিঠু বলেন, 'তারা মানুষকে ভুল বুঝিয়ে কেমন ধরনের ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, সে বুঝ আমাদের মাথায় আসে না। জামায়াতের আমিরকে বলতে চাই, এটা পাকিস্তানের ইসলামাবাদ বা তুরস্কের ইস্তাম্বুল নয়। বা নয় নব্য ফ্যাসিস্টের আমল। ইসলামে মায়ের মর্যাদা যেখানে সর্বোচ্চ করেছেন সেখানে তাদেরকে পতিতার সাথে তুলনা করলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছেড়ে কথা বলবে না।

তিনি আর‌ও বলেন, এই ভন্ড সংগঠনটি সব সময় মানুষের আবেগ নিয়ে খেলা করে। বাংলাদেশের মানুষ মূর্খ নয়। তারা ধর্ম ভীরু তবে ধর্ম অন্ধ নয়।

গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত ইসলামীর শীর্ষ নেতা ডা. শফিকুর রহমানের এক্স একাউন্ট থেকে একটি পোস্ট ঘিরে সমলোচনা শুরু হয়। পোষ্টটি তীব্র সমালোচনার জন্ম দিলে তিনি জানান তার এক্স একাউন্টটি হ্যাক হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram