ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৬
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬
আপডেট: এপ্রিল ১৬, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬

ঝিনাইদহে পুকুরে ভাসমান অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার

এসআই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের একদিন পর মোছাঃ নাসিমা (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলায় সিরু মিয়ার ইটভাটার পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়।

নিহত নাসিমা কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামের মৃত নাজমুলের মেয়ে। বর্তমানে সে ছলেমানপুর দাস পাড়ায় তার নানার বাড়িতে বসবাস করছিল।

নিহতের পরিবার জানায়, গতকাল সকাল ৯টার দিকে মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় নাসিমা। এরপর দিনভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি স্বজনরা। আজ সকালে স্থানীয় লোকজন ইটভাটার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "মরদেহটি দেখে তাৎক্ষণিকভাবে শনাক্ত করার বা মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার উপায় নেই। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আমরা মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারব। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।"

নিহত কিশোরীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram