ঢাকা
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪১
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬
আপডেট: এপ্রিল ২, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬

উপাচার্য নিয়োগের তদন্ত কমিটির সদস্য হলেন রাবি উপাচার্য

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের সুপারিশ প্রণয়নের ‘সার্চ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম।

বুধবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর স্ব-স্ব আইনের আলোকে ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য এই কমিটি কাজ করবে।

পরিপত্রে কমিটির প্রধান কাজগুলো সম্পর্কে বলা হয় এই কমিটি ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা, সংগৃহীত জীবনবৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করে ৩ জন উপযুক্ত ব্যক্তির নাম বাছাই করা এবং বাছাইকৃত ৩ জনের মধ্য থেকে একজনকে চূড়ান্ত মনোনয়নের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশ পাঠানো।

উল্লেখ্য, গত ১৬ মার্চ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram