ঢাকা
প্রকাশিত : October 9, 2026
আপডেট: October 9, 2026
প্রকাশিত : October 9, 2026

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলিসহ ম্যাগাজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫ এর সদস্যরা।

এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমবাগানের ভেতর একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।

আগ্নেয়াস্ত্রগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর শেষে এসআরবি-৫ এর পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram