ঢাকা
প্রকাশিত : October 10, 2026
আপডেট: October 10, 2026
প্রকাশিত : October 10, 2026

জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি: রিজভী

জামায়াতে ইসলামী কোনোদিনই জাতীয় ও জনগণের স্বার্থে রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তারা দলীয় স্বার্থে রাজনীতি করেছে। ৭১-এ তাই, ৮৬-তে তাই, ২৪-এ তাই।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'জিয়া স্মৃতি পাঠাগার' আয়োজন করে কমল কুঁড়ি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সবসময় তারা দলীয় স্বার্থকে সবার আগে দেখেছেন, রাষ্ট্রীয় স্বার্থের আগে। বিএনপি সবসময় রাষ্ট্রীয় স্বার্থকে আগে দেখেছে, জনগণের স্বার্থকে আগে দেখেছে এবং রাষ্ট্রের যে স্বার্থ, গণতন্ত্র যখন বিলীন করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদ দ্বারা, সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবনের প্রচেষ্টার জন্য আত্মদান, রক্তঝরা আন্দোলন করেছে বিএনপি।

রেমিট্যান্স শাটডাউনের হুমকির সমালোচনা করে তিনি আরও বলেন, একজন ব্যক্তির অপরাধের মাত্রা বিবেচনা না করে ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে রেমিট্যান্স শাটডাউনের কথা বলা হচ্ছে, এটি কীভাবে সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।

রিজভী আরও বলেন, প্রবাসীরা স্বেচ্ছায় রেমিট্যান্স পাঠানো বন্ধ করলে সেটি এক বিষয়। কিন্তু বিদেশে কর্মরত সব বাংলাদেশি কি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী? সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকের পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমন সাধারণ মানুষও রয়েছেন। তাহলে কোন ক্ষমতাবলে রেমিট্যান্স শাটডাউন করা হবে, তা স্পষ্ট করতে হবে। এ ধরনের উদ্যোগ নিতে হলে বৈধ আইনের প্রয়োজন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram