

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির— জ্ঞানেশ হটাও আন্দোলনের চাপে আজ শনিবার (১০ অক্টোবর) ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নানা রাজ্য থেকে নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন অভিমুখী ২৫০টিরও বেশি ট্রেন ও লোকাল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। খবর এনডিটিভির।
এদিকে, ককরোচদের আজ শনিবারের বিক্ষোভের অনুমতি দেয়নি আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের আন্দোলনকে নিয়ন্ত্রনে নিতে কেন্দ্র পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজার -এরও বেশি সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে। অন্যদিকে, ককরোচ জনতা পার্টি তাদের চলমান আন্দোলনে যন্তর মন্তরে যোগ দিতে সমর্থকদের সংগঠিত করা অব্যাহত রেখেছে।
বিশ্লেষকেরা মনে করছেন, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ চলাকালে ২০শে জুলাইয়ের যে বিশৃঙ্খলা ও পুলিশি তৎপরতা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করেছিল, তা উভয় পক্ষের মনে এখনও সতেজ। ফলে এই বিক্ষোভের পরিণতি ভিন্ন হতে পারে।

