ঢাকা
প্রকাশিত : September 28, 2026
আপডেট: September 28, 2026
প্রকাশিত : September 28, 2026

সিরাজগঞ্জের কাজিপুরে রিভলবার, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নাসিম সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের মো. শফিকুল ইসলাম ও নাজমা খাতুনের ছেলে।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর রবিবার (গভীর রাতে) কাজিপুর থানা পুলিশ গান্থাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওইদিন রাত সাড়ে ১২টার দিককে চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানোর সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় ওই মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে তল্লাশি করে তাঁর জিনসের প্যান্টের কোমরের বাঁ পাশে লুকানো অবস্থায় একটি রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির বাঁ পাশে ‘বার্মা’ লেখা ছিল। গ্রিপসহ রিভলবারটির দৈর্ঘ্য ৯ ইঞ্চি। এ ছাড়া এর ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৩.০ মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার দুপুরে কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ‘এ ঘটনায় গ্রেপ্তার নাসিমের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ক) ধারায় কাজিপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram