ঢাকা
প্রকাশিত : September 16, 2026
আপডেট: September 16, 2026
প্রকাশিত : September 16, 2026

চট্টগ্রামের সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা: ১২ আসামি গ্রেপ্তার

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ নামে পরিচিত জাহেদুল আলম হত্যা মামলায় ১২ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মো. আজাদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত ৩০ আগস্ট রাতে পুরানগড় এলাকায় জাহেদুলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় মো. ওয়াহিদও আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের মা মনোয়ারা বেগম ২ সেপ্টেম্বর সাতকানিয়া থানায় মামলা করেন। এতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, পাহাড়তলী ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram