

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের সাথে একজন সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে কবির হোসেন মহিলার মুখে মুখ লাগাতে এবং একে অপরের সাথে হাত দিয়ে খুনশুটি করতে দেখা যায়।
জানা যায়, বুধবার দুপুরে দক্ষিণ চট্টলা টিভি নামের একটি পেইজ থেকে "প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেনের মহিলা নিয়ে আনন্দময় মূহুর্তের ভিডিও" ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। রাত ১০ টার মধ্যে পোস্টটি শেয়ার ও কপি করে বিভিন্ন আইডি থেকে ছড়িয়ে কবির হোসেন ও শিক্ষিকার চাকুরি থেকে অব্যাহতি, দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বদলির দাবি করা হয়।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান মারুফ (মোহাম্মদ মারুফ) আইডি থেকে পোস্ট করে জানান,
"চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবির এর যে ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে, শিক্ষার মান ধরে রাখতে তাকে অতি দ্রুত চাকরি থেকে অব্যাহতি দেয়া খুবই জরুরী, অন্যথায় শিক্ষার পরিবেশ নষ্ট হবে। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।" এতে চন্দনাইশ পৌরসভা জামায়াতে ইসলামের আমির কাজী কুতুব উদ্দিন কমেন্টে লিখেন "শিক্ষকদের মধ্যে উনার ব্যাপারে অভিযোগের অন্ত নেই"।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা শিক্ষক সমিতির একাধিক নেতা জানান, ভিডিওটি ১৮ জুন সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকার জামান হোটেল থেকে চন্দনাইশের সচেতন এক ব্যবসায়ী তার মোবাইলে ধারণ করেন। ভিডিওতে দেখা ব্যক্তিটি উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ও মাহিলাটি উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে নিশ্চিত করেন।
ছড়িয়ে পড়া ভিডিওর ব্যাপারে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের মোবাইলে একাধিক বার কল দিলে রিং হওয়ার পর কেটে দেন, হোয়াটসএ্যাপে মেসেজ দিলে সিন করেও কোন জবাব দেননি।

