ঢাকা
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৪
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৬

চিঠিতে মা-বাবার বিরুদ্ধে ক্ষোভ, সাতকানিয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় মা-বাবার প্রতি ক্ষোভ প্রকাশ করে একাধিক চিঠি লিখে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। নিহত আতিয়া ইবনাত চৌধুরী জয়িতা (১৯) উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজালিয়া গ্রামের বাসিন্দা। সাতকানিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নিজ কক্ষের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে রাত ১০টার দিকে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জয়িতার শয়নকক্ষের একটি ব্যাগ ও সার্টিফিকেটের ফাইল থেকে মা-বাবার প্রতি ক্ষোভ প্রকাশ করে লেখা একাধিক চিঠি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চিঠিগুলো বেশ কিছুদিন আগে লেখা। চিঠিতে পারিবারিক কলহ, মানসিক নির্যাতন ও বিভিন্ন অপবাদের অভিযোগ তুলে ধরা হয়েছে।

জানা যায়, ২০১৮ সালে মা-বাবার বিচ্ছেদের পর জয়িতা মায়ের সঙ্গে লোহাগাড়ায় বসবাস করতেন। ২০২৪ সালে এসএসসি পাসের পর ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাবা তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর সৎমা ও সৎবোনের সঙ্গে সেখানে বসবাস করছিলেন তিনি।

জয়িতার বাবা জানান, তিনি আসরের নামাজে ছিলেন। পরে খবর পেয়ে বাড়িতে এসে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। কেন এমন ঘটনা ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না বলে জানান।

এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া চিঠিগুলো তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram