ঢাকা
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৮
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৬

শেখ আফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, অভিযোগ অবৈধ সম্পদ অর্জনের

শহিদ জয়, যশোর: যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তাঁর স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে প্রায় ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁদের তিন সন্তানের নামে সন্দেহভাজন সম্পদের তথ্য পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের মামলার এজাহার সূত্রে জানা গেছে, শেখ আফিল উদ্দিনের নামে ৪৫ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৯৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ব্যয়সহ তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৩ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ২৭২ টাকা। তবে অনুসন্ধানে তাঁর বৈধ আয়ের উৎস হিসেবে ৭ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকার তথ্য পাওয়া গেছে। ফলে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৬ কোটি ২৬ লাখ ৪ হাজার ৪২২ টাকার সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক।

অন্যদিকে, তাহেরা সোবহার নামে ব্যয়সহ ১৯ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৯৫ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তাঁর বৈধ আয় হিসেবে পাওয়া গেছে ৩ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা। অর্থাৎ ১৬ কোটি ৫ লাখ ১১ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া সাবেক এই সংসদ সদস্যের তিন ছেলে— শেখ কুতুবুদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের নামে মোট ৪ কোটি ৮৩ লাখ ৪১ হাজার ২৫০ টাকার সন্দেহভাজন সম্পদের তথ্য পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে কমিশন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram