ঢাকা
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

তাহিরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর-ফতেপুর সড়কের বারংকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বারুংকা গ্রাম থেকে শাহ আলম মোটরসাইকেলে আনোয়ারপুর-ফতেপুর দিয়ে আনোয়ারপুর বাজারের দিকে যাচ্ছিল। অপর দিকে একই সড়ক দিয়ে সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আরেকটি মোটরসাইকেল যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হয়। একই ঘটনায় দুই মোটরসাইকেলের আরও পাঁচজন গুরুত্বর আহত হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর পর আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে আহতদের অবস্থা অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করে কর্বত্যরত চিকিৎসকগণ।

একজন নিহতের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনায় পাঁচজন আহত আছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram