ঢাকা
প্রকাশিত : August 31, 2026
আপডেট: August 31, 2026
প্রকাশিত : August 31, 2026

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারেরপাড় এলাকার ইছাহাক আলীর ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান বলেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় আশপাশের লোকজন মাহাবুরকে আটক করে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাহাবুরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, অভিযোগের বিষয় প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ওই যুবকের এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram