ঢাকা
প্রকাশিত : August 31, 2026
আপডেট: August 31, 2026
প্রকাশিত : August 31, 2026

সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৪৫ পিস ইয়াবা, রকেট সিগন্যাল, রকেট প্যারাসুট ফ্লেয়ার, রাবার বুলেট, তাজা কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন আকবর হাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ, আউটপোস্ট সারিকাইত ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবা, একটি রকেট সিগন্যাল, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার, এক রাউন্ড রাবার বুলেট, এক রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একইসঙ্গে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram