ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৮
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৫

রাজবাড়ীতে থেমে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁ‌ড়িয়ে থাকা মালবোঝাই পিকআপ ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকাপের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আহলা‌দিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ এ তথ্য নি‌শ্চিত করেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কু‌ষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও প‌শ্চিম মৌজমপুরের শা‌হিন মোল্লার ছেলে কাওসার (৩০)।

জানা গে‌ছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামু‌খী সব‌জিবোঝাই পিকআপ দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এসময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাকটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই পিকআপের চালক ও তার সহকারী নিহত হন। পরে খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

আহলা‌দিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত দু‌টি ট্রাক কু‌ষ্টিয়া থেকে ঢাকার দিকে যা‌চ্ছিল। প‌থিমধ্যে রাজবাড়ীর কল্যাণপু‌রে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহ‌তদের মরদেহ উদ্ধারসহ ট্রাক দু‌টি জব্দ ক‌রা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram