ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫১
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৬
আপডেট: এপ্রিল ১৮, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাসমত আলী, দামুড়হুদায় (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলায় ৬ ঘন্টার ব্যবধানে দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে দামুড়হুদা উপজেলা নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে রুবাইয়িত হোসেন (৪) ও উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়ায় শনিবার দুপুরে আনোয়ার হোসেনের ৯ মাসের এক শিশুর বাড়র গর্তে ডুবে মৃত্যু হয়েছে।

নিহত রুফাইয়িত হোসেন (৪) মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, রুফাইয়িত তার মায়ের সঙ্গে বোয়ালমারি গ্রামে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ির পাশে খেলাধুলা করতে করতে কোন এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় রুফাইয়িতের লাশ পায়। অপরদিকে উপজেলার চন্ডিপুর খামারী পাড়ায় দুপুরে বাড়ির পাশের গর্তে অসাবধানতাবসত ৮ মাসের শিশুটি পড়ে মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন বলেন, স্বজনদের কোনও অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram