ঢাকা
প্রকাশিত : September 14, 2026
আপডেট: September 14, 2026
প্রকাশিত : September 14, 2026

দেশ বিপদে পড়লে উদ্ধারের দায়িত্ব মানুষ বিএনপিকে দেয়: সমাজকল্যাণমন্ত্রী

দেশ যখন বিপদে পড়ে দেশের মানুষ বিপদ থেকে উদ্ধার হতে দায়িত্ব বিএনপিকে দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আমরা বিশৃঙ্খলা করলে লাভ হবে গুপ্ত আর পলাতক বাহিনীর।

রোববার দিবাগত রাত ১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপির সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপির কাজ হচ্ছে বিপদ থেকে দেশ ও দেশের মানুষকে উদ্ধারে নেতৃত্ব দেওয়া। দল না থাকলে পদের দাম নাই এবং ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন এগিয়ে যায় না। বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুলসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ পাঁচ উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram