ঢাকা
প্রকাশিত : September 13, 2026
আপডেট: September 13, 2026
প্রকাশিত : September 13, 2026

নৌকা ভ্রমণে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ ছাত্রদল নেতার মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৭ ঘণ্টা পর শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকির (৩২) ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার হয়েছে।

​আজ রোববার সকাল ১১ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রূপপুর আকাতের ঘাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর গ্রামের মৃত হাসান বিশ্বাসের ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল নিয়ে বাল্কহেডে করে পদ্মা নদীতে নৌকা ভ্রমণে বের হন তারা। ঘোরাঘুরি শেষে রাত ৯টার দিকে ভেড়ামারার গোলাপনগর এলাকা থেকে ফেরার পথে প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডটি হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়।

এ ঘটনায় রকিসহ তিনজন নদীতে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা এবং সঙ্গে থাকা যাত্রীরা লিটন ও ওহাব নামের দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও তীব্র স্রোতের কারণে রকি তলিয়ে যান।

সংবাদ পেয়ে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট, নৌপুলিশ এবং স্থানীয় প্রশাসন দীর্ঘ সময় যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে। অবশেষে ঘটনার ৩৭ ঘণ্টা পর রোববার সকালে ঘটনাস্থলের কিছুটা দূরে আকাতের ঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

নৌকায় থাকা জামিরুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, আমরা রুপপুর থেকে ফিরে আসার সময় পাকশি হার্ডিঞ্জ ব্রিজ ব্রিজের পিলারে নৌকাটি ধাক্কা লাগলে নৌকা থেকে ৪ জন নদীতে পড়ে গেলে ৩ জন উদ্ধার হলেও রকি নিখোঁজ থাকে। নিখোঁজের ৩৭ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার হয় নদী থেকে।

​এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, নৌকা ভ্রমণে গিয়ে পৌর ছাত্রদলের সদস্য সচিব রকি নামের এক ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram