ঢাকা
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৯
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬
আপডেট: জুলাই ৬, ২০২৬
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো শিরোপা জিতলো অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে সাত উইকেটে বিধ্বস্ত করে সপ্তম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। রোববার (৫ জুলাই) লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ১৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় অসিরা।

ইংল্যান্ডের দেওয়া ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, দুর্দান্ত ব্যাটিং করেন বেথ মুনি ও ফোবি লিচফিল্ড। দ্বিতীয় উইকেটে তাদের শতরানের জুটি অস্ট্রেলিয়ার জয় সহজ করে দেয়। মুনি ৪৯ বলে ৬৪ এবং লিচফিল্ড ৩৫ বলে ৪৮ রান করেন। ফলে ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫০ রান তোলে ইংল্যান্ড। দলটির ইনিংসের মূল ভরসা ছিলেন অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট ও ফ্রেয়া কেম্প। অবিচ্ছিন্ন জুটিতে ৮০ রান যোগ করেন তারা। সিভার-ব্রান্ট ৫৩ বলে ৫৮ এবং কেম্প ২৮ বলে ৪৪ রান করেন। তবে শুরুর ধাক্কা সামলে উঠতে না পারায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।

ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে ফিরিয়ে দেয় অস্ট্রেলিয়া। লুসি হ্যামিলটন বিশ্বকাপে নিজের প্রথম উইকেট পান, আর অ্যানাবেল সাদারল্যান্ড টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন। পরে অ্যাশ গার্ডনার, সোফি মলিনিউক্স ও কিম গার্থও কার্যকর বোলিং করে ইংল্যান্ডকে চাপে রাখেন।

জবাবে, শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ওপেনিং ব্যাটার জর্জিয়া ভল দ্রুত ফিরলেও মুনি ও লিচফিল্ড ইংল্যান্ডের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন। তাদের জুটিতেই ম্যাচ কার্যত অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে চলে যায়। শেষদিকে এলিস পেরি অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

অপরাজিত চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হয়ে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স করে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হন বেথ মুনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram