ঢাকা
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩২
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬
আপডেট: জুলাই ৬, ২০২৬
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

খেলা শেষে কুড়িগ্রামে ব্রাজিল সমর্থকের হার্ট অ্যাটাক

কুড়িগ্রাম প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্রাজিল সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন।

রোববার মধ্যরাতে অনুষ্ঠিত ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ম্যাচটি নিজ বাড়িতে বন্ধু ও অন্যান্য সমর্থকদের সঙ্গে উপভোগ করছিলেন আলমগীর হোসেন। ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। খেলা শেষের দিকে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রিয় দলের বিশ্বকাপ স্বপ্নভঙ্গের বেদনায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্য ও স্থানীয় সমর্থকরা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, যেকোনো পরিস্থিতিতে যেন কেউ অতিরিক্ত উত্তেজিত না হন, সে বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বর্তমানে আলমগীর হোসেন শঙ্কামুক্ত রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে চিকিৎসক আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram