ঢাকা
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬
আপডেট: জুলাই ৬, ২০২৬
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৬ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামের মিজান শেখের বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের মিজান শেখের মেয়ে মিলি বেগম (৩০) ও তার স্বামী আলামিন (৩০) একসঙ্গে গোসল করতে পুকুরে নামেন। গোসল শেষে আলামিন একাই শ্বশুর বাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল নিয়ে দ্রুত শশুরবাড়ি ত্যাগ করেন। এ সময় তার স্ত্রী সম্পর্কে জানতে চাইলে সে তার শাশুড়িকে জানায় মিলি পরে আসবে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও মিলি বেগম বাড়িতে ফিরে না আসায় তাঁর মা পুকুর পাড়ে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

এই সংবাদ পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। ঘটনার পর থেকে মৃতের স্বামী আলামিন পলাতক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আলামিন তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি পারিবারিক বিরোধ জনিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram