ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৬
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৬
আপডেট: এপ্রিল ১৮, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৮, ২০২৬

সোনাগাজীতে অকটেন তৈরির সময় বিস্ফোরণে দ্বগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে অভিনব পদ্ধতিতে অক্টেন তৈরীর সময় পাইপ বিস্ফোরণে দ্বগ্ধ নুর আলম মাসুদ (৪০) নামে এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন।

শনিবার সকাল আটটার দিকে তিনি মারা যান। সে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গত ১৪ এপ্রিল পৌর শহরের ৯নং ওয়ার্ডে নজরুল প্রাইমারি নামক স্থানে মাসুদের মালিকীয় সততা অয়েল মিলে অভিনব পদ্ধতিতে অকটেন তৈরি শুরু করেন। অতিরিক্ত তাপের কারণে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গুরুতর দ্বগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক। বিকট শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী সদর হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহত নুর আলম মাসুদের ভাই মোর্শেদ আলম জানান, তার ভাই বিকল্প একটি পদ্ধতিতে অকটেন তৈরীর কাজ করছিলেন। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ঘটনার পরপর সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাননি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram