ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৬
প্রকাশিত : জুন ৩, ২০২৬
আপডেট: জুন ৩, ২০২৬
প্রকাশিত : জুন ৩, ২০২৬

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে আর্জেন্টিনা বনাম ব্রাজিল নাম দিয়ে ফুটবল খেলায় জয় পরাজয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে স্থানীয় যুবকদের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল নাম দিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হয়। খেলা শেষে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ উল্লাস শুরু করলে উভয় পক্ষের মধ্যে তীব্র তর্কাতর্কি হয়। পরে রাতে এলাকার মুরুব্বিরা বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু এই বিরোধের জের ধরে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে দুই পক্ষের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।

সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই হাঙ্গামার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram