ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৫৯
প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৫
আপডেট: নভেম্বর ২০, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৫

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতাল পালন হচ্ছিল। দুপুরের দিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এদিকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ২টার দিকে হরতাল তুলে নেয়ার ঘোষণা দেয় সংগঠনের অন্যতম নেতা নুরুল আলম।

রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় হরতাল প্রত্যাহার করেছে কোটাবিরোধী ঐক্যজোট, রাঙামাটির সাধারণ শিক্ষার্থী ও সাধারণ নাগরিকবৃন্দ। ২১ নভেম্বর তারা হরতাল তুলে নিয়েছেন।

হরতাল চলাকালীন সময় রাঙামাটির বনরূপা, ভেদভেদীসহ বিভিন্ন স্থানে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছেন হরতাল সমর্থনকারীরা। হরতাল স্থগিত করায় যানবাহন ও নৌযান চলাচল করছে। এছাড়াও খুলেছে দোকানপাট।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram