ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৪
প্রকাশিত : মে ৭, ২০২৬
আপডেট: মে ৭, ২০২৬
প্রকাশিত : মে ৭, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। খবর রয়টার্সের।

বুধবার (৬ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, তেহরান শিগগিরই এ বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক জবাব জানাবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরান একটি চুক্তি করতে আগ্রহী। গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরান যদি সর্বশেষ মার্কিন প্রস্তাবে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা শুরু করতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের অবসান নিয়ে ট্রাম্প একাধিকবার আশাবাদ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দুই দেশের মধ্যে এখনও ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি ইস্যুতে মতবিরোধ রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram