ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৬
প্রকাশিত : জুন ২৪, ২০২৬
আপডেট: জুন ২৪, ২০২৬
প্রকাশিত : জুন ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বন্ধু’র ছুরিকাঘাতে বন্ধু নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক-সংক্রান্ত পূর্ব বিরোধ ও আমের ক্যারেট চুরির টাকার ভাগ বাটোয়ারার জেরে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে জেলা শহরের হাসপাতাল রোড এলাকার পদ্মা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক রজব আলী (২৫) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা। তিনি নজরুল ইসলাম বাবুর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পৌনে একটার দিকে পদ্মা ক্লিনিকের সামনে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত মেহেদী; রজব আলীর শার্টের কলার ধরে রাখেন। এ সময় জিসান নামে আরেক যুবক তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রজব আলীকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ ইসরাইল ইসলাম তুষার জানান, রজবের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয় এবং তা ফুসফুস পর্যন্ত বিদ্ধ হয়ে সে মারা যায়।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা সবাই একই মহল্লার বাসিন্দা এবং পরস্পরের বন্ধু ছিলেন। তারা মাদকসেবনের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের দাবি। মাদক-সংক্রান্ত বিষয় ও আমের ক্যারেট চুরির টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে রজবের ভাই রাব্বি দাবি করেন, সপ্তাহ খানেক পূর্বে জিসান ও মেহেদী আমের ক্যারেট চুরি করেছিলো। আমার ভাই চুরি না করলেও; সেই ঘটনায় আমার ভাইকে ফাঁসানো হয়। সেই জেরেই আজকের এই হত্যাকান্ড। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ একরামুল হক জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে কি কারণে এ হত্যাকান্ড তা তদন্তে কাজ করছে পুলিশ। তদন্ত শেষেই প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বর্তমানে লাশ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram