ঢাকা
প্রকাশিত : November 27, 2026
আপডেট: November 27, 2026
প্রকাশিত : November 27, 2026

নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি এ গ্রামের গফুর মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সাথে নিজ বংশীয় চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ফরহাদ মোল্যা তার জমি থেকে ধান কাটছিল। এ সময় পূর্ব থেকে পাশের একটি বাগানে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ দাউদ মোল্যা ও তার পক্ষের লোকজন লাঠি দিয়ে ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাউদ মোল্যা পক্ষীয় লোকজন। তাদের দাবি ফরহাদ মোল্যা স্ট্রোক জনিত কারণে মারা গেছে। তাকে কোন আঘাত করা হয়নি।

এ বিষয়ে লোহাগড়ার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবরর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram