ঢাকা
প্রকাশিত : November 26, 2026
আপডেট: November 26, 2026
প্রকাশিত : November 26, 2026

রাজবাড়ীর কালুখালি রেলব্রিজের ধাক্কায় ১২ বছরের শিশুর মৃত্যু

মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালি রেলপথের খুলনা থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা অবস্থায় রেলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে রিশাদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিশাদ খুলনা জেলার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সে ও তার বন্ধু ইয়াসিন (১৩) ট্রেনে ট্রেনে ও বিভিন্ন স্টেশনে অবস্থান করে বাদাম-বুট বিক্রি করত।

রিশাদের সঙ্গে থাকা বন্ধু ইয়াসিন জানায়, বৃহস্পতিবার সকালে বাদাম-বুট আনার উদ্দেশ্যে তারা খুলনা থেকে মধুমতী এক্সপ্রেস ট্রেনে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় তারা ট্রেনের ছাদে অবস্থান করছিল। ট্রেনটি কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় রিশাদ সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত জান্নাত স্পর্শ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে রিশাদ নামের এক শিশুকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram