ঢাকা
প্রকাশিত : November 27, 2026
আপডেট: November 27, 2026
প্রকাশিত : November 27, 2026

আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাতকারীদের বিএনপিতে দরকার নেই: আইনমন্ত্রী

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ‎আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করা ব্যক্তিদের বিএনপিতে দরকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সেই সাথে তিনি আরো বলেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত ব্যক্তিরা বিএনপির কঠিন সময়ে পাশে থাকবে না। এ ধরনের ব্যক্তিদের দলের জন্য জঞ্জাল, আবর্জনা ও বোঝা।

শুক্রবার (২৭ নভেম্বর) ১১ টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ কথা বলেন।

‎বিএনপির নাম ভাঙিয়ে দু-একজন মাদক কারবারি ও চাঁদাবাজি করছে। আওয়ামী লীগের সঙ্গে তাদের এখনো গোপনে আঁতাত রয়েছে। আওয়ামী লীগকে তারা গোপনে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। বিগত ১৭ বছর এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল। এ ধরনের কাউকে বিএনপিতে দরকার নেই।
‎
‎আইনমন্ত্রী বলেন, দলের মধ্যে দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে নস্যাৎ হতে দেওয়া যাবে না। তাদের অপকর্মের দায় পুরো দল নেবে না। বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই।
‎
‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীকে চোখ-কান বন্ধ করে কাজ করতে হবে। আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মো. আসাদুজ্জামান। এদের মাথায় রেখেই আগামী দিনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের সাথে আছি।’

‎তিনি আরও বলেন, একজন-দুজন চাঁদাবাজি করবেন, আর সমাজে বদনাম ছড়াবে বিএনপির নামে, তা হতে পারে না। যারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে, তাদের এ সমাজে টিকে থাকার অধিকার নেই।
‎
‎পরে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জেলা পরিষদের আর্থিক সহায়তার ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন মো. আসাদুজ্জামান।
‎
‎অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram