ঢাকা
প্রকাশিত : November 2, 2026
আপডেট: November 2, 2026
প্রকাশিত : November 2, 2026

সাতকানিয়ায় পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর, ফায়ার সার্ভিসের সদস্যদের ওপর হামলা এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার পাটানিপুল ব্রিজ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একদল ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে মারধরের পাশাপাশি পুলিশের সরকারি গাড়ি ভাঙচুর এবং ফায়ার সার্ভিসের সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়, ততক্ষণে অস্ত্র উদ্ধার হয়।

এ ঘটনায় সাতকানিয়া থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে গত ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ফরহাদ হোসেন মাফি (১৯), মামুনুর রশিদ (২০) ও মো. রিফাত (১৬)। তারা সবাই উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়া রুস্তমপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram