

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় তার পিতার ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা আমিনুল হক বাদী হয়ে মামলা করলে রফিকুল ইসলাম কামাল (৪২) ও তার ছেলে মো. সাহী (২০) কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে।
পুলিশ, ছাত্রীর পরিবার ও এলাকাবাসী জানায়, বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে যাওয়া আসার সময় দীর্ঘদিন যাবৎ অশালীন অঙ্গভঙ্গীসহ যৌন হয়রানি করে আসছে সৈয়দপুর গ্রামের রফিকুল ইসলাম কামালের বখাটে ছেলে মো. সাহী। ওই ছাত্রীর পরিবার বিষয়টি বখাটে সাহীর পরিবারকে জানালে সাহী আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। লোকলজ্জার ভয়ে ছাত্রীর পরিবার তার ভবিষ্যতের কথা চিন্তা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি।
গত ২১ অক্টোবর দুপুর একটার দিকে কলেজ ছুটির পর ওই ছাত্রী বাড়ি যাচ্ছিলেন। সে সৈয়দপুর গ্রামস্থ মুন্সি বাড়ির দীঘির পাড় পর্যন্ত গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা বখাটে সাহী ওই ছাত্রীকে পেছন থেকে ঝাপটে মুখ চেপে ধরে দীঘির পাড়ের জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। বিষয়টি নিয়ে ছাত্রীর পরিবার স্থানীয় সমাজের লোকদের কাছে বিচার চাইলে বখাটে সাহী ও তার পিতা ক্ষিপ্ত হয়ে ওঠে।
ছাত্রীর পিতা তার মালিকীয় জমিতে পানি সেচ দেওয়ার সময় ২২ অক্টোবর সকাল নয়টার দিকে সাহী ও তার পিতা কামাল মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই ছাত্রীর পিতার ওপর অতর্কিত হামলা করে হত্যা চেষ্টা চালান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করের। চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় এবং আত্মীয়-স্বজন সহ স্থানীয়দেের সঙ্গে পরামর্শ করে ১ অক্টোবর রফিকুল ইসলাম কামাল ও তার ছেলে মো. সাহীকে গ্রেপ্তার করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

