ঢাকা
প্রকাশিত : October 7, 2026
আপডেট: October 7, 2026
প্রকাশিত : October 7, 2026

১০ ভবনের নকশা অনুমোদনের মধ্য দিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

ময়মনসিংহ প্রতিনিধি: পরিকল্পিত ও বাসযোগ্য নগরায়ন গড়ার লক্ষ্যে প্রথমবারের মতো ১০ ভবনের নকশা অনুমোদনের মধ্য দিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির বিসি কমিটির সভায় আবেদিত এসব ভবনের নকশা যাছাই-বাছাই করে সদস্যদের সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিসি কমিটির সভা শেষে গণপূর্ত ভবনের নিচতলায় স্থাপিত মউকের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মউক চেয়ারম্যান বলেন, আমরা আজকে বি.সি কমিটির সভা করেছি। এই সভায় ময়মনসিংহ জিলা স্কুল, মসজিদ ভবনের নকশাসহ মোট ১০টি ভবন নকশা অনুমোদন দিয়েছি। তবে বহুতল ভবনগুলোর আরও খতিয়ে দেখে পরবর্তীতে অনুমোদন দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা বাড়ি করতে চান তাদের প্রতি আমাদের সহযোগিতা থাকবে। আমরা চাই, পরিকল্পিত নগরায়নে বাসযোগ্য বসতি গড়তে। বিগত সময়ের মতো অপরিকল্পিত ভবন নগরীতে আর হতে দেওয়া হবে না। এজন্য সবাইকে বাড়ি নির্মাণে কিছু শর্ত মানতে হবে।

এ সময় বিসি কমিটির সদস্য ও স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি সায়কা বিনতে আলম বলেন, পরিকল্পিত নগরী গড়তে রাস্তার প্রশস্ততা বিবেচনা করে আইন মেনে ভবন অনুমোদন করা হবে। এতে কিছু শর্ত থাকলেও কঠিন কোনো শর্ত নেই। আমরা পরিকল্পিত নগরায়নে পরিচ্ছন্ন চর্চা করতে চাই। কারিগরি ক্ষেত্রেও আমরা আরও সচেতন হতে চাই। তবে বিধিবহির্ভূত ভবন নির্মাণ কাজ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram