ঢাকা
প্রকাশিত : November 24, 2026
আপডেট: November 24, 2026
প্রকাশিত : November 24, 2026

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও লোকমান হোসেন নামে দুজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত তবিবুর রহমান বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক। তিনি জানান, কয়েকজন মিলে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির ফটকের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যান। এতে তিনি ও লোকমান হোসেন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বোমার আঘাতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত ও পায়ে ক্ষত হয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, তাঁরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram