ঢাকা
প্রকাশিত : September 25, 2026
আপডেট: September 25, 2026
প্রকাশিত : September 25, 2026

রাজবাড়ীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা

মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে মেয়ের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বৃদ্ধ কৃষক বাবা নজরুল ইসলাম (৬০) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের বিরুদ্ধে।

এ ঘটনায় ঘাতক ইমান আলীর মেয়ে গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত নজরুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে নজরুল ইসলাম খানকে বেধড়ক মারধর করা হয় এবং তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রুনা বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। পরে তারা তাদের বাড়ীতে চরাও হয়ে হামলা চালিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে ইট ও লাঠি দিয়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তার বাবা মারা যান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম খান বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, তার ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সকালে তারা নজরুল ইসলাম খানের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় ইট ও লাঠি দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই নজরুল ইসলাম খান মারা যান। হামলায় তার স্ত্রী ও মেয়েও আহত হন।

ঘটনার খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করেছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram