ঢাকা
প্রকাশিত : September 24, 2026
আপডেট: September 24, 2026
প্রকাশিত : September 24, 2026

নড়াইলে সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় নিহত

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত হাসান শেখ নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখ’র ছেলে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সোহেল মেম্বার গ্রুপ এবং আবেদ শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কলাবাড়িয়ায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান গুলিবিদ্ধ হাসান শেখ।

নড়াগাতী থানার ওসি হোসেন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram