ঢাকা
প্রকাশিত : September 25, 2026
আপডেট: September 25, 2026
প্রকাশিত : September 25, 2026

ফ্যাসিস্টরা অর্থ লুট করে নিয়ে যাওয়ায় আজ বিদ্যুতের এই অবস্থা: খাদ্য প্রতিমন্ত্রী

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অর্থ হরিলুট করে নিয়ে যাওয়ার কারণে আজ দেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অক্লান্ত পরিশ্রমে তা মোকাবেলা করছে। দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে। তিনি সততা ও নিষ্ঠার সাথে এসব মোকাবেলা করছেন। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের জোটবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশও দিয়েছেন।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালাই উপজেলা পরিষদ চত্বরে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে গরু বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিবারের আয় বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। মূলত কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত বিধবা এবং স্বামী পরিত্যক্ত নারীদের আর্থিক সক্ষমতা বাড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত ১৭ বছর যখন লন্ডনে ছিলেন, তখন রাস্তায় দাড়িয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পোশাক ও পরিচ্ছন্নতার দিকে দেখতেন। তারই ধারাবাহিকতায় আজ সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক, স্কুল ব্যাগ ও দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর জন্য কাজ চলমান রয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস) এর বাস্তবায়নে কালাই উপজেলার ১১৫ জন উপকারভোগীর মাঝে এসব গরু হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক মো. ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা সাদিকুর রহমান, এসডিএস সংস্থার নির্বাহী পরিচালক মোছা. আয়েশা আক্তারসহ অন্যান্য।

এর আগে প্রতিমন্ত্রী কালাই পৌরসভার উদ্যেগে আঁওড়া-মোসলেমগঞ্জ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর সদরে স্থাপিত ডিজিটাল ল্যাব নাগরিক সেবা ও অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram